
সভাপতির বাণী
তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার পরম স্নেহের সন্তান তুল্য। এই এলাকার মাটি ও মানুষের সাথে আমি একাকার হয়ে আছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে শিক্ষা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। আমি বিশ্বাস করি, এই ওয়েবসাইটটি বিদ্যা্লয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করবে এবং শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে। সর্বোপরি, এটি বিদ্যালয়ের সুনাম ও অগ্রযাত্রাকে আরও বেগবান করার পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়েনে সকলের আন্তরিক সহযোগিতা ও শুভকামনা কামনা করছি।
ধন্যবাদান্তে,
আলমগীর হোসেন
সভাপতি
তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও
প্রশাসক ,জেলা পরিষদ ,পিরোজপুর।